1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ইসরাইলে ৫ ফিলিস্তিনিসহ ৬ জনকে প্রকাশ্য দিবালোকে হত্যা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৯ বার পঠিত

ইসরাইলে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হলো ফিলিস্তিনি পরিবারের পাঁচ সদস্যসহ ৬ জনকে। এতে স্থানীয় ব্যবসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হওয়ায় তৈরি হয় জরুরি অবস্থার মতো পরিস্থিতি।

ইসরাইলে মুসলিম বিদ্বেষী কট্টপন্থিদের নিয়ে বেনইয়ামিন নেতানিয়াহু জোট সরকার গঠনের পর এবছর সেখানে সংখ্যালঘু ফিলিস্তিনিদের ওপর সন্ত্রাসী হামলায় এ নিয়ে একশ’ ৮৮ জন নিহত হলো। যা গত ৭ বছরে সর্বোচ্চ। পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার ইসরাইলের উত্তরাঞ্চলীয় বাসমাত তাবুন শহরে এক দম্পতি এবং তার দুই ছেলে ও এক মেয়েকে গুলি করে হত্যা করা হয়।

ঘণ্টাখানেক আগে ইসরাইলের মাটিতে আরেক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে মুখোশধারী সন্ত্রাসীরা। হামলার শিকার ওই ব্যক্তি হাইফায় তার কর্মস্থলে যাচ্ছিলেন। এই হত্যাকাণ্ডের পরপরই বন্ধ হয়ে যায় হাইফায় অবস্থিত সব অফিস ও স্কুলের কার্যক্রম। প্রায় জনশূন্য হয়ে পড়ে হাইফার রাস্তাঘাট। খুনিদের আটকের চেষ্টা চলছে বলে আশ্বস্ত করেছে পুলিশ। যদিও, ইহুদি-আরব অধিকার ও স্বার্থ সংরক্ষণ সংস্থা-দ্য আব্রাহাম ইনিশিয়েটিভের জরিপ বলছে, এবছর ইসরাইলে এধরনের হত্যার তদন্তে অগ্রগতি ১০ শতাংশেরও কম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park