1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে বিএনপির উদ্বেগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ২৪ বার পঠিত

দেশে ব্যবহৃত পোস্টাল ব্যালটে সব প্রতীক না রেখে সংশ্লিষ্ট প্রার্থীদের নাম ও প্রতীক রাখার প্রস্তাব দিয়েছে বিএনপি। একইসঙ্গে পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দলটি, এ নিয়ে ব্যাখ্যা দিতে ইসিকে আহ্বান জানিয়েছে।

দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে এই প্রস্তাব দেন।

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে প্রতিনিধিদলটি বৈঠক শেষে গণমাধ্যমকে জানায়, কিছু আইনি বিষয় ও আচরণবিধি নিয়ে কথা বলতেই তারা এসেছিলেন। কমিশনকে তারা কিছু আইনি ব্যাখ্যার পাশাপাশি কয়েকটি বিষয়ে উদ্বেগও প্রকাশ করেছে।

সালাহউদ্দিন আহমদ বলেছেন, পোস্টাল ব্যালট দেশের অভ্যন্তরে বেশি ব্যবহৃত হবে। সব মার্কা না রেখে দেশের ব্যালটগুলোতে সংশ্লিষ্ট প্রার্থীদের নাম ও প্রতীক রাখার স্পষ্ট প্রস্তাব দিয়েছি। নির্বাচন কঠিন না করে ভোটাররা যাতে ভোট দিতে পারেন সে ব্যবস্থা নেওয়া উচিত।

পোস্টাল ব্যালট পাঠানোর দায়িত্বে যারা ছিলেন, তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি বলেও অভিযোগ বিএনপির এ জ্যেষ্ঠ নেতা।

এ নিয়ে সালাহউদ্দিন আহমদের বক্তব্য হচ্ছে, অনেক কিছু অনিয়ম হয়েছে। যে ভুল-ভ্রান্তি হচ্ছে সেখানে আমরা ভুক্তভোগী। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করা হচ্ছে, এটা প্রমাণিত। এ জন্য ইসির ব্যাখ্যা চেয়েছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park