1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

তেলের টাকা না দিয়ে পালানোর সময় গাড়িচাপা দিয়ে পাম্পের কর্মীকে হত্যা, যুবদল নেতাসহ আটক ২

  • আপডেট সময় : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ৪২ বার পঠিত

রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে পালানোর সময় পেট্রল পাম্পের এক কর্মচারীকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগে রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজন ও তার গাড়িচালক কামালকে গ্রেপ্তার করেছে পুলিশ। মর্মান্তিক এ ঘটনায় নিহত হয়েছেন করিম ফিলিং স্টেশনের কর্মচারী রিপন সাহা (২৮)।

শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে অবস্থিত করিম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত রিপন সাহা খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর গ্রামের পবিত্র সাহার ছেলে।

গ্রেপ্তারকৃত আবুল হাসেম সুজন, রামকান্তপুর ইউনিয়নের বড় মুড়ারিপুর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে ও কামাল হোসেন সরদার, বানীবহ নিচপাড়ার আক্তার সরদারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় একটি কালো রঙের পাজেরো জিপ করিম ফিলিং স্টেশনে এসে প্রায় পাঁচ হাজার টাকার অকটেন নেয়। তেল নেওয়ার পর গাড়ির আরোহীরা টাকা পরিশোধ না করেই দ্রুত গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পাম্প কর্মচারী রিপন সাহা গাড়িটির সামনে দাঁড়িয়ে তাদের থামানোর চেষ্টা করলে গাড়িটি তাকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং মুহূর্তের মধ্যেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই পাম্প এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়।

স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ফিলিং স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে ঘটনার সত্যতা নিশ্চিত হয়। পরে শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর বড় মুরারীপুর এলাকার নিজ বাড়ি থেকে অভিযুক্ত আবুল হাশেম সুজন ও তার গাড়িচালক কামালকে গ্রেপ্তার করে পুলিশ।

নিহত রিপন সাহার বাবা পবিত্র সাহা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেটাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে শুধু তার পাওনা টাকাটা চাইছিল। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।”

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, তেলের টাকা পরিশোধ না করে পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত আবুল হাশেম সুজনের গাড়ি পাম্প কর্মচারী রিপন সাহাকে চাপা দিয়ে হত্যা করে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত ও তার গাড়িচালককে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park