1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনায় বিরোধিতা করলেই শুল্কের হুমকি ট্রাম্পের

  • আপডেট সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ৯০ বার পঠিত

গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনায় সমর্থন না দেওয়া দেশগুলোকে নতুন করে বাণিজ্যিক শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৬ জানুয়ারি) হোয়াইট হাউজের এক বৈঠকে এই হুমকি দেন তিনি।

আলোচনায় ট্রাম্প বলেন, দেশগুলো গ্রিনল্যান্ডের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত না হলে তাদের ওপর শুল্ক আরোপ করা হতে পারে। মার্কিন জাতীয় নিরাপত্তার জন্যও গ্রিনল্যান্ড প্রয়োজন বলে জোর দেন ট্রাম্প। ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডসহ ইউরোপের বেশিরভাগ দেশই যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করে আসছে। গ্রিনল্যান্ডের প্রায় ৫৭ হাজার বাসিন্দার বেশিরভাগই যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে যাওয়ার বিরোধী।

গেল বছর ডেনমার্কের পত্রিকা বার্লিংস্কের এক জরিপে দেখা যায়, অঞ্চলটির ৮৫ শতাংশ বাসিন্দা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হতে চান না। মাত্র ৬ শতাংশ এর পক্ষে মত দিয়েছেন। এছাড়া, গ্রিনল্যান্ড দখলের হুমকি ইউরোপে যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যেও গভীর উদ্বেগ তৈরি করেছে। তবে কোন গ্রিনল্যান্ড দখলে সমর্থন না পেলে ঠিক কোন দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করা হতে পারে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানি ট্রাম্প।

সূত্র: বিবিসি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park