1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সমাবেশে বক্তব্যরত অবস্থায় জামায়াতের জেলা আমিরের আকস্মিক মৃত্যু

  • আপডেট সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ২৮ বার পঠিত

জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম। সোমবার (১৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কুষ্টিয়া সদর আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে কুষ্টিয়া শহরের মান্নান হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে জামায়াতের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কুষ্টিয়া সদর আসন থেকে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেয়া হচ্ছিল। এর প্রতিবাদে কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাহ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের এনএস রোড প্রদক্ষিণ করে এক তারার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে পড়েন জেলা আমির অধ্যাপক আবুল হাশেম।

অধ্যাপক আবুল হাশেম পোড়াদহ ডিগ্রি কলেজের অধ্যাপক ছিলেন এবং দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেলা জামায়াতের নেতৃত্বে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park