1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

রাতে সিলেট যাচ্ছেন তারেক রহমান, কাল থেকে করবেন নির্বাচনী প্রচারণা

  • আপডেট সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৭১ বার পঠিত

নির্বাচনী প্রচারণায় নামছেন তারেক রহমান। আজ (বুধবার) রাত ৮টার দিকে সিলেটের উদ্দেশে রওনা দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাতেই হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। আগামীকাল (বৃহস্পতিবার) সকালে আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মাধ্যমে ধানের শীষের পক্ষে প্রচার শুরু করবেন তিনি।

বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, বৃহস্পতিবার থেকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশ করবেন তারেক রহমান। এতে তার সফরসঙ্গী হিসেবে থাকবেন মনোনয়ন বঞ্চিত সাবেক ছাত্র ও যুবদল নেতারা।

ঢাকা-১৫ আসনের সাম্প্রতিক ঘটনা নিয়ে তিনি বলেন, সেখানে সংঘর্ষের ঘটনা নিন্দনীয়। তবে ভোটারদের গোপনীয় তথ্য ও বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা অগ্রহণযোগ্য, বিএনপি একটি ত্রুটিমুক্ত, মডেল নির্বাচন চায়। সেজন্য ধানের শীষের প্রার্থীদের আচরণবিধি মেনে গণসংযোগ করার নির্দেশ দিয়েছে দল বলেও জানান।

গণভোটে `হ্যাঁ‘-এর পক্ষে বিএনপি বলে জানান দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির এই মুখপাত্র। তিনি বলেন, নির্বাচনী মাঠ বিএনপির অনুকূলে থাকায় কেউ কেউ লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করার চেষ্টা করছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park