1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

জামায়াত আমীরের উত্তরবঙ্গ সফর চূড়ান্ত, দুইদিনে ৮ জেলায় নির্বাচনী সভা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৮২ বার পঠিত

পুরোদমে নির্বাচনী প্রচারণা শুরু করেছে রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে দুদিনের সফরসূচি চূড়ান্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী শুক্রবার (২৩ জানুয়ারি) ও শনিবার (২৪ জানুয়ারি) উত্তরবঙ্গের ৮ জেলায় নির্বাচনী সভা করবেন তিনি।

বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি জানান, ২২ জানুয়ারি ঢাকা ১৫-আসনে জনসভা করবেন জামায়াত আমির। এরপর ২৩ জানুয়ারি পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁওয়ে সমাবেশ করবেন।

অ্যাডভোকেট জোবায়ের আরও বলেন, ২৪ জানুয়ারি রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করে জনসভা করবেন ডা. শফিকুর রহমান, এরপর গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা হয়ে ঢাকায় ফিরবেন। এরপর আগামী ২৫ জানুয়ারি (রবিবার) বেলা ১২টায় ঢাকা ৫, ৬ ও ৭ আসনে প্রচারণা চালাবেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park