দ্বিতীয় দিনের মত নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন ঢাকা-৬ এর বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ঢাকা সুরিটোলা এলাকা থেকে প্রচার কাজ শুরু করেন তিনি।
এ সময় গ্যাস সংকট সমাধান, যানজট নিরসনে কাজ করাসহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন তিনি। ঢাকার একটি সিটও বিএনপিকে দেওয়া হবে না দলের এক এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, বিএনপি ডাক দিলে দলটিকে রাস্তায় খুঁজে পাওয়া যাবে না।
দ্বিতীয় দিনের এই প্রচারণায় ১৬টি স্থানে যাওয়ার কথা রয়েছে তার।
Leave a Reply