1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দুই দশক পর চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান, ২০ লক্ষাধিক লোকসমাগমের আশা

  • আপডেট সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৩৭ বার পঠিত

২০ বছর ৭ মাস পর চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান। আগামীকাল রবিবার (২৫ জানুয়ারি) সকালে পলোগ্রাউন্ড মাঠে বিএনপির সমাবেশে রাখবেন মূল্যবান বক্তব্য। সমাবেশকে ঘিরে ইতোমধ্যে সার্বিক প্রস্ত্ততিও সম্পন্ন করেছে বিএনপি। সমাবেশে ২০ থেকে ৩০ লাখ লোকের সমাগম হবে আশা দলটির সিনিয়র নেতাদের। দেশকে নিয়ে তার পরিকল্পনা ও বক্তব্য শুনে উজ্জ্বীবিত হওয়ার পাশাপাশি নির্বাচনী মাঠে তার সুফল বিএনপি ঘরে তুলবে-এমনটাই আশা দলটির নেতাকর্মীদের।

বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চট্টগ্রামে সর্বশেষ ২০১২ সালের ৯ জানুয়ারি চট্টগ্রাম মহানগরীর পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত জনসমাবেশে বক্তব্য রেখেছিলেন। ওই সমাবেশ জনসমুদ্রে রূপ নিয়েছিল। এর ১৪ বছর পর একই মাঠে দলটির চেয়ারম্যান হিসেবে তার সন্তান তারেক রহমানের বক্তব্য রাখার কথা রয়েছে কাল রোববার সকালে । এদিন চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ আয়োজন করা হয়েছে পলোগ্রাউন্ড মাঠে। এ সমাবেশে যোগ দিতে দীর্ঘ ২০ বছর ৭ মাস পর চট্টগ্রামে পা রাখবেন তারেক রহমান।

দলীয় প্রধানের আগমন ও পলোগ্রাউন্ড মাঠের সমাবেশকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে বিএনপি নেতাকর্মীদের মাঝে। পলোগ্রাউন্ডে শেষ মূহুর্তের কাজের তদারকি করতে দেখা গেছে দলের নেতাদের।

বিএনপি নেতাকর্মীরা বলছেন,সমাবেশ থেকে তারেক রহমান বিএনপির আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরে ধানের শীষের জন্য ভোট চাইবেন সাধারণ মানুষের কাছে পাশাপাশি চট্টগ্রাম নিয়ে তার পরিকল্পনা তুলে ধরতে পারেন।

স্থানীয় বিএনপি নেতারা বলছেন, কাল চট্টগ্রাম সমাবেশের নগরীতে পরিণত হবে। চট্টগ্রামকে পরিপূর্ণ বাণিজ্যিক রাজধানী করার বিষয় উপস্থাপন করতে পারেন তারেক রহমান।

বিএনপি আর গণতন্ত্র একশব্দ উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন,এটি শুধু বিএনপির সমাবেশ নয়, সর্বস্তরের মানুষের সমাবেশে পরিণত হবে।

এদিকে তারেক রহমানের জনসমাবেশকে কেন্দ্র করে মহানগর এলাকায় জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সিএমপির এক গণবিজ্ঞপ্তিতে ২৪ ও ২৫ জানুয়ারি চট্টগ্রাম মহানগর এলাকায় কোনো ব্যক্তি অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহার করতে পারবেন না। একই সঙ্গে রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কোনো বস্তু প্রদর্শন, প্ল্যাকার্ড বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park