1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নয়াপল্টনে সমাবেশ চলছে মহিলা দলের

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৩ বার পঠিত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীতে জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশ চলছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়।

সমাবেশকে কেন্দ্র করে এদিন দুপুরের আগে থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মহিলা দলের নেতা-কর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে নয়পাল্টনে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। এসময় তারা সরকারবিরোধী নানা স্লোগান দেন এবং খালেদা জিয়ার মুক্তিসহ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।

মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় এবং সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমানসহ আরও অনেকে উপস্থিত রয়েছেন।

সমাবেশ থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবি জানানো হয়। সমাবেশকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park