1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এখনও অস্থির পেঁয়াজ-আলুর বাজার

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১০ বার পঠিত

কোনো কিছুতেই বাগে আসছে না পেঁয়াজ আর আলুর বাজার। সরকারের দাম নির্ধারণ ও ভোক্তা অধিকারের অভিযানেও কমছে না এ দুটো পণ্যের দাম। তবে ডিমের বাজার স্থিতিশীল হতে শুরু করেছে। দাম কমেছে ব্রয়লার মুরগিরও।

বাজার নিয়ন্ত্রণে আনতে সরকার যে আলু আর পেঁয়াজের দাম বেঁধে দিয়েছিল, এরইমধ্যে তার ১৫ দিন পার হয়ে গেছে। আলুর সর্বনিম্ন দাম ধরা হয়েছিল ৩৬, পেঁয়াজের ৬৫ আর ডিমের দাম প্রতি পিস ১২ টাকা। কিন্তু শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বাজার ঘুরে দেখা যায়, এখনও আলুর দাম বাজারভেদে ৫০ টাকা আর পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকা।

তবে ধীরে ধীরে কিছুটা স্বস্তি আসতে শুরু করেছে ডিমের বাজারে। গেলো সপ্তাহে ১৫০ টাকা বিক্রি হলেও সপ্তাহান্তে ডজনে দাম কমেছে ৬ টাকা পর্যন্ত।

ব্রয়লার মুরগির দামেও কিছুটা স্বস্তি মিলবে ক্রেতাদের। কেজিতে দাম ১০ থেকে ১৫ টাকা কমে বাজারভেদে বিক্রি হচ্ছে ১৭৫ থেকে ১৮০ টাকায়।

কাঁচাবাজারে নতুন করে দাম না বাড়লেও, ৫০ থেকে ৬০ টাকার নিচে মিলছে না কোনো ধরনের সবজিই। যদিও কাঁচা মরিচের দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ১০০ টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন, ভারত থেকে আমদানি বন্ধ হওয়ায় দাম আরো বাড়তে পারে।

ইলিশের ভরা মৌসুম। কিন্তু আকাশচুম্বী দাম। মধ্যবিত্ত আর নিম্ন-মধ্যবিত্ত মানুষের যেনো চেয়ে দেখা ছাড়া কিছুই করার নেই। অযথাই দাম বাড়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ক্রেতা সাধারণের। তবে বিভিন্ন জাতের জিওল মাছের দাম নতুন করে বাড়েনি।

চালের বাজার মোটামুটি স্থিতিশীল। মিনিকেট মানভেদে ৬৫ থেকে ৭০, নাজিরশাইল ৬৫ থেকে ৮০ আর মোটা জাতের চাল মিলছে ৫০ থেকে ৫৫ টাকা কেজিতে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park