1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মানুষ তারেক রহমানের মধ্যে একটা আশা খুঁজে পাচ্ছে: মির্জা ফখরুল 

  • আপডেট সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ৩১ বার পঠিত

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের নেতা তারেক রহমান, আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছেলে। যেখানে যাচ্ছে সেখানে শুধু লোক আর লোক। গতকাল ময়মনসিংহ গিয়েছিলো লাখ লাখ লোক হয়েছে সমাবেশে। কেন যাচ্ছে? কারণ মানুষগুলো তার মধ্যে একটা আশা খুঁজে পাচ্ছে। তার মধ্যে নতুন নেতা দেখতে পাচ্ছে। যে নেতা তাদেরকে ভালো কিছু দেওয়ার কথা বলছেন।

তিনি বলেন, তিনি মা-বোনদেরকে ফ্যামিলি কার্ডের কথা বলছেন, যদি একটা ফ্যামিলি কার্ড দেওয়া হয় সে ক্ষেত্রে সস্তায় নিত্যপূর্ণ জিনিস ক্রয় করতে পারবে। চিকিৎসা, শিক্ষাসহ সবকিছুই করতে পারবে। কৃষকদেরকেও কার্ড দেওয়া হবে। যার ফলে সে তার সার-বীজ সবকিছুই ন্যায্য মূল্যে ক্রয় করতে পারবে। আমরা বাচ্চাদেরকে ভালো লেখাপড়ার জন্য ভালো স্কুলের ব্যবস্থা করব। হাসপাতালে যেন মানুষ ভালো চিকিৎসা পায় সে ব্যবস্থা করবো। সস্তায় ওষুধ দেওয়ার চেষ্টা করবো।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মলানী বাজারে আয়োজিত এক নির্বাচনি পথসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবচেয়ে বড় কথা হলো দেশে একটা শান্তি আনার চেষ্টা করবো। যারা ভালো কাজ করতে চায় তাদেরকে তো বিজয়ী করবেন। আমি পুরনো লোক। আমি কি চুরি-চামারি করেছি? আজকাল প্রায় দেখা যায় সুযোগ পাইলেই শুধু চুরি করে। আমি আপনাদের সঙ্গে দীর্ঘকাল ধরে কাজ করছি। সেই ৯১ সাল থেকে। অন্তত আমি আপনাদের কাছে জোর করে বলতে পারি কারো কাজ করার সুবাদে আপনাদের কারো কাছ থেকে আমি এক টাকা নেয়নি, চাও খায়নি।

তিনি বলেন, রাজনীতি করে কি বাড়িঘর বানাইছি? উল্টা আমার বাবার সম্পত্তি বিক্রি করেছি। সব বিক্রি করেছি। এমনকি আমি আমার ঠাকুরগাঁও শহরের বসতবাড়ির অর্ধেকটা বিক্রি করে দিয়েছে। এই করেই আমরা রাজনীতি করি। আমি একটা কথা বলতে চাই, এটাই আমার শেষ নির্বাচন। আমার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। বয়সও বাড়ছে। আমার নিজেরই মনে হচ্ছে আমি মনে হয় আর পাঁচ বছর পরে ইলেকশন করতে পারবো না। আমার শেষ অনুরোধ এবার আপনার একটু আমাকে সমর্থন দেবেন। তাহলে আপনাদের জন্য একটু আমি কাজ করার সুযোগ পাবো।

বিএনপির মহাসচিব আরও বলেন, এবার নৌকা নাই কিন্তু আরেকটা মার্কা আছে, দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা কি আপনারা চিনেন? বা দেখেছেন? কেউ দেখেনি। আমি আপনাদের পরিচিত, কখনো আপনাদের ছেড়ে যায়নি। তাই আমাকে এবার একটু সমর্থন দিন আর বাকি কাজগুলো করার সুযোগ দিন।

তিনি অভিযোগ করে বলেন, গত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। পুলিশ ও প্রশাসনের কারণে আমরা ভোট দিতে পারিনি। এবার মানুষ ভোট দিতে চায়। আমরা ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছি, মিথ্যা মামলায় হয়রানি হয়েছি, এমনকি প্রিজাইডিং অফিসার হত্যার মতো মামলার ভোগান্তিও সহ্য করেছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park