1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নতুন বাংলাদেশের জন্য জনগণ ঐক্যবদ্ধ হবে: জামায়াত আমীর

  • আপডেট সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৮৬ বার পঠিত

সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে নতুন বাংলাদেশের জন্য জনগণ ঐক্যবদ্ধ হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, যারা দেশকে ভালোবাসে তারা ১২ তারিখ প্রথম ভোট হিসেবে গণভোটে হ্যাঁ দেবে। শুক্রবার (৩০ জানুয়ারি) ফেনী জেলার পাইলট স্কুলে মাঠে জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, অভ্যুত্থানের পরপরই ভারতীয় ঢলের বন্যায় যখন বিপর্যস্ত ফেনী-নোয়াখালী, তখন সেখানকার মানুষের পাশে দাঁড়িয়েছিল জামায়াত। আশ্বস্ত করেন, মানবতার প্রশ্নে সব জনপদের মানুষের পাশে এভাবেই দাঁড়াবে তার দল। বন্যা সঙ্কটের ধারাবাহিকতা বন্ধে পার্শ্ববর্তী দেশের সঙ্গে সম্মানজনক সমাধানে উদ্যোগ নেয়ার কথাও বলেন তিনি। সরকার গঠন করলে ফেনীর মানুষ আশাহত হবে না বলে জানান তিনি।

তিনি বলেন, রাজার ঘরে জন্ম নিলেই রাজা হওয়া যাবে না। একজন রিকশা চালকের ছেলেও যেন প্রধানমন্ত্রী হতে পারে সেই বাংলাদেশ গড়বে জামায়াত। কওমি মাদ্রাসা দেশের কলিজা-উল্লেখ করে আলেমদের সঙ্গে নিয়েই জামায়াতে ইসলামী দেশ গড়বে বলে জানান ডা. শফিকুর রহমান।

ফেনী শহরের পাইলট স্কুল মাঠে আয়োজিত জনসভা শুক্রবার সকাল থেকে শুরু হয়। সকাল ৮টা থেকে জনসভার কার্যক্রম শুরু হয়। এতে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। তার আগমন উপলক্ষে বিপুল সংখ্যক মানুষ জনসভাস্থলে উপস্থিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park