1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কৃষক লীগের সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ

  • আপডেট সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৬ বার পঠিত

রাজধানীতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের সমাবেশে যোগ দিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানানো হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। সংগঠনটির সভাপতি সমীর চন্দ যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কৃষক লীগের সভাপতি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কৃষক দলের সভাপতিকে আমন্ত্রণ জানিয়েছি।

এই কৃষক সমাবেশে তাদের বক্তব্যের স্বাধীনতা ও কৃষকের পক্ষে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি।

এমনকি তাদের সম্মানের সঙ্গে যোগদান ও সমাবেশ শেষে তাদের গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়া হবে বলেও নিশ্চিত করেছি।

সমীর চন্দ বলেন, ‘কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন তার সহকর্মীর মুঠোফোন থেকে হোয়াটসঅ্যাপে আমাকে ফোন করেছিলেন। আগামী কৃষক সমাবেশ এবং আমার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য ফোন করেছিলেন তিনি।’

তিনি আরও বলেন, ‘আমিও তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছি।

তাছাড়া শনিবারের কৃষক সমাবেশে উপস্থিত হয়ে কৃষকের জন্য কৃষক দল কী কী করেছে, তার চিত্র তুলে ধরার জন্য তাদের সভাপতি ও সাধারণ সম্পাদককে আমন্ত্রণ জানিয়েছি।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park