1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

আজ চাঁপাইনবাবগঞ্জ যাবেন জামায়াত আমীর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৮ বার পঠিত

নির্বাচনী জনসভা করতে আজ (বৃহস্পতিবার) চাঁপাইনবাবগঞ্জ যাবেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। জেলা জামায়াত নেতারা আশা করছেন, লক্ষাধিক লোক এই জনসভায় যোগ দেবেন। আওয়ামী লীগ সরকার পতনের পর দ্বিতীয়বারের মতো চাঁপাইনবাবগঞ্জ সফরে যাচ্ছেন জামায়াত আমীর।

এর আগে ২০২৪ সালের ১৯ অক্টোবর প্রথমবারের মতো চাঁপাইনবাবগঞ্জ সদরে জামায়াতের জনসভায় বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। জামায়াত সূত্র জানায়, জেলা জামায়াত আমীর আবু জার গিফারীর সভাপতিত্বে বৃহস্পতিবারের নির্বাচনী জনসভায় আরো উপস্থিত থাকবেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ জামায়াতের কেন্দ্রীয় এবং জোট নেতারা।

সভায় চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের প্রার্থী ও রাজশাহী মহানগর আমীর ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুলসহ অন্য নেতারা বক্তব্য দেবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park