1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

১২ ফেব্রুয়ারির নির্বাচনই দেশের ভাগ্য নির্ধারণ করবে: আবদুল আউয়াল মিন্টু

  • আপডেট সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৫ বার পঠিত

ফেনী–৩ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ ও ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, জনগণের ভোটের মাধ্যমেই দেশের গণতন্ত্র, অধিকার ও উন্নয়নের পথ সুসংহত হবে।

শুক্রবার বিকালে দাগনভূঞা উপজেলার পূর্বচন্দপুর ইউনিয়নের সেয়াসন তুলাবাড়িতে হিন্দু সম্প্রদায়ের এক ধর্মীয় উৎসবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে—এটাই আমাদের অঙ্গীকার। নির্বাচন হলো জনগণের শক্তি প্রকাশের সুযোগ। তাই সবাইকে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য প্রস্তুত থাকতে হবে।”

তিনি আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে জনগণের ঐক্য জরুরি। এ সময় তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় বিএনপির প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন।

উৎসব শেষে তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সার্বিক কল্যাণ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park