1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নির্বাচনী সফরে আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমীর 

  • আপডেট সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৫ বার পঠিত

আজ (শনিবার) নির্বাচনী সফরে সিলেট যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

জনসভায় সিলেট জেলার ছয়টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীরা এবং সুনামগঞ্জ জেলার চারটি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন জামায়াত আমীর।

এক প্রেস ব্রিফিংয়ে সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জনসভা বিকাল ৩টায় শুরু হবে ও সাড়ে ৪টার মধ্যে শেষ হবে। জামায়াত আমীর হেলিকপ্টারে সিলেট জেলা স্টেডিয়ামে অবতরণ করবেন। এর আগে, তিনি হবিগঞ্জ ও মৌলভীবাজারে জনসভায় যোগ দেবেন। সময় স্বল্পতার কারণে সুনামগঞ্জের জনসভা বাতিল করা হয়েছে।

জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াত ইসলামী। লক্ষাধিক লোকসমাগমের প্রত্যাশা আয়োজকদের। আলিয়া মাদ্রাসা মাঠে বানানো হয়েছে বিশাল মঞ্চ। শহরজুড়ে টানানো হয়েছে বড় বড় বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park