1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এবার এক উপজেলা ও পৌর ছাত্রদলের সব কমিটি বিলুপ্ত

  • আপডেট সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৩ বার পঠিত

সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান জাতীয় সংসদ নির্বাচন কার্যক্রমে নিষ্ক্রিয়তার অভিযোগে পটুয়াখালী জেলাধীনস্থ গলাচিপা উপজেলা ও পৌরসভার ছাত্রদলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত শনিবার (৭ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জোট সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর পটুয়াখালী-৩ আসনে নির্বাচন করছেন। তবে তাকে নির্বাচনে সহায়তা না করে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনে কাজ করছেন গলাচিপা উপজেলা ও পৌরসভা ছাত্রদলের একটি অংশ। ফলে সাংগঠনিক কাজে নিষ্ক্রিয় থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park