1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিএনপি ক্ষমতায় গেলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: তারেক রহমান

  • আপডেট সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৫ বার পঠিত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৬ বছর দেশে উন্নয়নের নামে কেবলই লুটপাট হয়েছে। তাই দেশের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। হাসপাতালে চিকিৎসা নেই। নেই প্রয়োজনীয় ওষুধ। তাই বিএনপি ক্ষমতায় গেলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়ে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে।

নির্বাচন ঘিরে জনগণের মনে প্রত্যাশা রয়েছে জানিয়ে তারেক রহমান আরও বলেন বিএনপি জনগণের সেই প্রত্যাশা পুরণে পরিকল্পনা করেছে। বিএনপি বিজয় হলে সে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বননী মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

ঢাকা-১৭ আসনে দেশের সর্ববৃহৎ দলের কান্ডারি যখন প্রার্থী, তখন সেই আসনের ভোটেরদের মাঝে নির্বাচন ঘিরে আলাদা উৎসহ উদ্দীপনা থাকবে এমনটাই স্বাভাবিক। তাই বনানী মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন বাড়তি আগ্রহ তৈরি করেছে ভোটারদের মাঝে। তারেক রহমান সমাবেশ স্থলে পৌঁছার আগেই ঢাকা-১৭ আসনের বিভিন্ন ইউনিট, ওয়ার্ড এর নেতাকর্মীরা খণ্ড খন্দ মিছিল নিয়ে হাজির হন সমাবেশ স্থলে।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের নারীদের এগিয়ে নিতে না পারলে দেশ এগুতে পারবে না। তাই দেশের প্রতিটি গৃহিণীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দিতে চায় বিএনপি।

তিনি বলেন, কৃষকের অবদানের কথা তলে ধরে কৃষকদের এগিয়ে নিতে কৃষি কার্ড দিতে চায় বিএনপি।

বেকারত্ব ঘোচাতে দেশের বেকারদের কর্মের ব্যবস্থা করা হবে জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, যারা কর্মের খোজে বিদেশে যাবে তাদের জন্য ক্ষুদ্র ব্যাংক ঋণ সুবিধা চালু করবে বিএনপি।

আগামীতে বিএনপি নির্বাচিত হলে পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের প্রতিশ্রুতিও দেন তারেক রহমান।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park