1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পুকুর সেঁচতেই বেরিয়ে এলো একাধিক পিস্তল, বন্দুক ও ধারালো অস্ত্র!

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৮ বার পঠিত

ভারত সীমান্তবর্তী এলাকা কুমিল্লা আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকায় একটি পুকুর সেঁচে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এখনো চলছে পানি সেচন কার্যক্রম।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে কটকবাজার এলাকায় একটি পুকুর সেঁচে এসব অস্ত্র উদ্ধার করা হয়। থেকে মাত্র সাড়ে ৩০০ মিটার দূরে কটকবাজার কবরস্থানসংলগ্ন একটি পুকুরে শ্যালো মেশিন ব্যবহার করে সেচ কার্যক্রম চালাচ্ছে র‍্যাব।

র‍্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর বেলা থেকে র‌্যাব কটকবাজার গ্রামে এই অভিযান শুরু করা হয়। সেখানে একটি পুকুর সেঁচে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। অভিযান এখনও চলছে।

মেজর সাদমান ইবনে আলম বলেন, এখন পর্যন্ত সাদা বস্তা ও স্কচটেপে মোড়ানো বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ওই পুকুরে আরো অস্ত্র লুকানো থাকতে পারে। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park