1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিএনপি বাজেট দিতো ভিক্ষার টাকায়, আ.লীগ দেয় জনগণের টাকায়: আইনমন্ত্রী

  • আপডেট সময় : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৪৪০ বার পঠিত

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি বাজেট দিতো ভিক্ষা করা টাকায়। আজকে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের টাকায় বাজেট ঘোষণা করেছে।

শুক্রবার (২ জুন) বেলা ১১টায় আখাউড়া উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ড ছাত্রলীগের আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আমি বাজেট সম্পর্কে আপনাদের একটা ইতিহাস বলি, তা হলো— ২০০৬ সালে বিএনপি সাহেবদের সময়ে বাজেট দিয়েছিলেন ৬৩ হাজার কোটি টাকার প্লাস সামথিং অর্থাৎ ৬৩ হাজার কোটি টাকার একটু বেশি। আর গতকালকে (আওয়ামী সরকার) যে বাজেট ঘোষণা করেছে, তা হচ্ছে— ৭ লাখ ৬১ হাজার কোটি টাকা।

এ সময় আইনমন্ত্রী আনিসুল হক চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ওনারা (বিএনপি) বাজেট দিতেন দাতা দেশগুলো থেকে ভিক্ষা করে। তখন বিএনপি দাতাদেশগুলোকে বলত ‘ডোনার’। ওনারা ছিলেন বিএনপির ডোনার। আর তাদের মিটিং হতো প্যারিসে, বাংলাদেশে নয়।

এ সময় আইনমন্ত্রী বলেন, আমি ওই বড় বড় রাষ্ট্রগুলোর নাম বলতে চাই না, দাতাদেশগুলো বিএনপিকে বলত, আপনাকে আমরা কত টাকা ভিক্ষা দেব? তখন কেউ বলত ৫ মিলিয়ন, কেউ বলত ফাইভ হান্ড্রেড মিলিয়ন, এই করে করে সব টাকা-পয়সা একত্রিত করে ভিক্ষার টাকা যখন একসঙ্গে হতো, তখন বোঝা যেত যে কত টাকার বাজেট দেওয়া যেতে পারে। আর ওই বাজেটের মধ্যে লেখা থাকত ৬৩ হাজার কোটি টাকার বাজেটের মধ্যে ৮০ শতাংশ আসবে (শতকরা ৮০ টাকা) বিদেশ থেকে, আর ২০ টাকা দেবে দেশের জনগণ।

তিনি বলেন, আজকে সেই চিত্র পাল্টে গেছে, গতকালকে আওয়ামী লীগ সরকার ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার বাজেট দেওয়ার পরও আমরা বলতে পারি শতকরা ৮৩ টাকা বাংলাদেশের জনগণ দেবে এ বাজেটে। আর মাত্র শতকরা ১৭ টাকা আসবে বিদেশ থেকে।

আনিসুল হক বলেন, আজ আমরা নিজেদের পায়ে দাঁড়াতে শিখেছি। আমাদের কেউ আর দাবায়া রাখতে পারবে না।

এ সময় অন্যদের মধ্যে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, কসবা পৌর মেয়র মো. গোলাম হাক্কানী, আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park