1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

বাংলাদেশের অর্ধেক দামে ডিম বিক্রি হয় ভারতে

  • আপডেট সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২০৪ বার পঠিত

আন্তর্জাতিক বাজারের সঙ্গে বাংলাদেশে ডিমের দামে বড় ধরনের পার্থক্য দেখা গেছে। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতে বাংলাদেশের চেয়ে অর্ধেক দামে ডিম বিক্রি হচ্ছে। শুধু তাই নয়, চীনেও ডিমের দাম বাংলাদেশের তুলনায় অনেক কম।

এগরেট ডট ইন এর তথ্য অনুযায়ী, ভারতে শনিবার (৩০ সেপ্টেম্বর) প্রতি পিস ডিমের গড় দাম ছিল সাড়ে ৪ রুপি; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ টাকা।

অন্যদিকে চায়নায় পিস হিসেবে ডিম বিক্রি হয় না। দেশটিতে ডিম বিক্রি হয় কেজি দরে। তবে এরপরও দেশটিতে ডিমের দাম বাংলাদেশের তুলনায় অনেক কম।

চায়নার বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, চীনের বেইজিংয়ে প্রতি কেজি ডিম ১০ দশমিক ৯ ইউয়ানে বিক্রি হয়; যা বাংলাদেশি মুদ্রায় ১৬৪ দশমিক ৭৮ টাকা। গড়ে প্রতিটি ডিম ৫০ গ্রাম হিসেব ধরলে প্রতি কেজিতে ২০টি ডিম পাওয়া যায়। সেই হিসেবে চীনে একটি ডিমের দাম পড়ে ৮ দশমিক ২৩ টাকা।

ভারত এবং চীন দুটি দেশেরই জনসংখ্যা ১৪০ কোটির বেশি। অন্যদিকে ১৮ কোটি জনসংখ্যার বাংলাদেশে প্রতিটি ডিমের দাম সাড়ে ১২ টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, দেশে প্রতিদিন ডিমের চাহিদা ৪ কোটি ৫০ লাখ পিস। আর উৎপাদন আছে ৫ কোটির মতো। এর ফলে ডিমের দাম হুট করে বাড়ার কোনো কারণ নেই। এ ছাড়া পোলট্রি ফিডের দাম বাড়লেও খুচরা পর্যায়ে একটি ডিম কোনোভাবেই ১২ টাকার বেশি হওয়ার কথা না।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park