1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাটের মৃত্যু, মেক্সিকোতে ভয়াবহ সংঘাত শুরু

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৪ বার পঠিত

মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা ওরফে ‘এল মেনচো’র মৃত্যুর পর দেশজুড়ে ভয়াবহ সংঘাতে ২৫ নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ৭৩ জন নিহত হয়েছে।

সোমবার সংঘাত ছড়িয়ে পড়ে দেশটির অন্তত ২০টি রাজ্যে। মাদক সম্রাট মেনচো’র দল জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের সদস্যরা রাস্তা অবরোধ করে এবং গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে প্রতিশোধমূলক হামলা শুরু করে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে চলতে থাকে একের পর এক হামলা। ন্যাশনাল গার্ড সদস্যদের পাল্টা জবাবে ৩৪ জনের বেশি কার্টেল সদস্য নিহত হয়। এরমধ্যে জালিস্কোতে ৩০ এবং প্রতিবেশী মিচোয়াকান প্রদেশে নিহত হয় ৪ জন। সংঘর্ষে নিহত হয় একজন কারারক্ষী এবং রাজ্য প্রসিকিউটরের অফিসের একজন এজেন্ট সদস্যও।

মাদক কার্টেল দমনে মেক্সিকো সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরআগে, রবিবার মাদক সম্রাট এল মেনচোর এক প্রেমিকার দেয়া তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মেক্সিকান স্পেশাল ফোর্স। ওই অভিযানে নিহত হয় ৫৯ বছর বয়সী এল মেনচো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park