1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

নাগরিক সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করবেন ইশরাক ও সালাম

  • আপডেট সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০১ বার পঠিত

নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালামকে ফুলেল শুভেচ্ছা জানান ইশরাক হোসেন।

যদি দল মনোনয়ন দেয় তাহলেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, সামাজিক মাধ্যমে যা লিখেছেন, ব‍্যক্তিগত অভিপ্রায়। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালামের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী বলেন, ঢাকার সমস‍্যা নিরসন নিয়ে প্রশাসকের সাথে ফলপ্রসূ আলাপ আলোচনা হয়েছে। আগামী বর্ষার আগে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে ব‍্যবস্থা নেওয়া, জলাবদ্ধতা নিরসন নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের করা হবে। ঢাকায় যারা সংসদ সদস‍্য নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের নির্দেশ দিয়েছেন, দ্রুত সময়ের মধ‍্যে নাগরিক সেবা পৌঁছে দিতে।

জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে ইশরাক হোসেন অভিযোগ করেন, তার ঢাকা-৬ আসনে জামায়াতের প্রার্থী অস্বাভাবিকহারে ভোট পেয়েছে, যা কল্পনার বাইরে। ভোটার তালিকা তদন্ত করে দেখা উচিত এখানকার ভোটাররা কারা? কোথা থেকে এসেছে। আরো অভিযোগ করেন, ঢাকা ৪ এবং ৫ এ বিএনপির প্রার্থীদের পরিকল্পিতভাবে হারানোর ক্ষেত্রে ইন্টেরিম সরকারের কেউ কেউ সহযোগিতা করেছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park