1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৭৪ বার পঠিত

মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে যাওয়া একটি ইরানি ফ্রিগেটের ৮৪ নাবিকের মরদেহ শুক্রবার ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গত ৪ মার্চ শ্রীলঙ্কার উপকূলের কাছে ইরানি যুদ্ধজাহাজ ‘আইরিস ডেনা’-তে টর্পেডো হামলা চালানো হয়।

এতে ওই জাহাজের নাবিকরা নিহত হন। ওই হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে পড়ে।

কলম্বো থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তুশারা রদ্রিগে এএফপিকে বলেন, ‘সব ধরনের অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মরদেহ নিতে ইরান একটি চার্টার্ড বিমান পাঠাচ্ছে।’

তিনি আরও জানান, আমাদের নৌবাহিনী যে ৩২ জন নাবিককে উদ্ধার করেছেন, তারা শ্রীলঙ্কাতেই দেশেই থাকবেন।

কর্মকর্তারা জানান, সংরক্ষিত মরদেহগুলো সিল করা বাক্সে করে দক্ষিণ শ্রীলঙ্কার মাত্তালা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঠানো হবে।

এক কর্মকর্তা এএফপিকে আরও জানান, শুক্রবার বিকেলে প্রথম দফায় ৪৬টি মরদেহ বিমানবন্দরে পৌঁছেছে এবং ইরানের চার্টার্ড কার্গো বিমানের অপেক্ষায় রাখা হয়েছে।

ভারত মহাসাগর থেকে উদ্ধার করা মরদেহগুলো রাজধানী কলম্বো থেকে ১১৫ কিলোমিটার দক্ষিণে গালে শহরের কারাপিটিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।

পরে স্থানীয় এক ম্যাজিস্ট্রেট মরদেহগুলো কলম্বোতে অবস্থিত ইরান দূতাবাসের কাছে হস্তান্তরের নির্দেশ দেন, যাতে স্বজনদের কাছে পাঠানো যায়।

যদিও এ বিষয়ে যোগাযোগ করা হলে ইরান দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park