1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার শেষে আইসিইউতে স্থানান্তর

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৯২ বার পঠিত

গুরুতর অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীবারের মতো অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এভারকেয়ার হাসপাতালে অস্ত্রোপচার শুরু হয়। পড়ে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

এদিকে শুক্রবার জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালে এসে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা খোঁজ নেন। তিনি কিছুক্ষণ শয্যাপাশে অবস্থান করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী চিকিৎসা সংক্রান্ত দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

হাসপাতাল সূত্র জানায়, অস্ত্রোপচারের পর মির্জা আব্বাসকে আইসিইউতে রাখা হয়েছে এবং চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেয়া হতে পারে। মেডিকেল বোর্ডের অনুমতি সাপেক্ষে সিঙ্গাপুরে নেয়ার প্রক্রিয়া শুরু করবে তার পরিবার।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ‘শুক্রবার সকালে মির্জা আব্বাসের সিটিস্ক্যান করা হয়েছিল। রিপোর্টে অবস্থার অবনতি দেখা দিলে ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়। পরিবারের সদস্যদের সম্মতিও নেয়া হয়েছে।’

মির্জা আব্বাস গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারান এবং এরপর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার পরিবার দেশের সকলের কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেয়ার পরিকল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত তাকে বিদেশে নেয়া হয়নি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ভবিষ্যতে পরিবর্তন সম্ভাবনা রয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park