1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সরকারের পতন না ঘটাতে পারলে মানুষ বাঁচবে না’

  • আপডেট সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৯৩ বার পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতন না ঘটাতে পারলে দেশের মানুষ বাঁচবে না, দেশের স্বাধীনতা থাকবে না। বিএনপির আন্দোলনের একমাত্র লক্ষ্য আওয়ামী লীগ সরকারের পদত্যাগ। দেশের মানুষকে মুক্তি দেওয়া।

মঙ্গলবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে শরীয়তপুরের বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে ফরিদপুর বিভাগীয় রোডমার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, দেশের সম্পদ লুট করে আওয়ামী লীগ সরকারের লোকজন বিদেশে সম্পদের পাহাড় গড়েছে। অথচ দেশের মানুষ না খেয়ে মরছে। অথচ আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে কথা বললেই দেশের মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়। দেশের সম্পদ বিদেশে পাচার হওয়ায় নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরও বলেন, আন্দোলন করতে গিয়ে অনেক নেতাকর্মীকে হারিয়েছি। বিএনপির ২২ জন নেতা-কর্মীকে হত্যা করেছে এই স্বৈরাচার সরকার। বিএনপির লক্ষাধিক নেতাকর্মী কারাগারে রয়েছেন। সরকার গুম, হত্যা করছে, গায়েবানা মামলা করছে। তারপরও বিএনপির নেতাকর্মীরা বেগম খালেদা জিয়া ও দেশের মানুষকে ভালোবেসে বিএনপির পতাকা সমুন্নত রাখছেন। এরপরও বিএনপির নেতাকর্মীরা দমে যাননি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, বিএনপির রোডমার্চের কর্মসূচি শেষের দিকে। রোডমার্চে দেখেছেন রাজবাড়ীর গোয়ালন্দ, ফরিদপুর, গোপালগঞ্জের মুকসুদপুর, মাদারীপুর ও শরীয়তপুরের মহাসড়কে মানুষের ঢল নেমেছে। জনগণের এই ঢলের অর্থ হলো দেশের মানুষ ফ্যাসিবাদী এই আওয়ামী লীগের পতন চায়। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর দেখতে চায়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষকে নিঃশেষ করে দিয়েছে। অত্যাচার, অনাচার, গুম, খুনসহ এমন কোনো অনাচার নেই যা তারা এ দেশের মানুষের সঙ্গে করেনি। এ দেশের গণমানুষের নেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেন দেশের মানুষকে নেতৃত্ব দিয়ে মুক্ত করতে না পারেন সেজন্য তাকে মিথ্যা মামলায় কারাবন্দি করে রেখেছে।

বিএনপি নেত্রী বলেন, নিজেদের মুক্ত করতে চাইলে আগে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে তার চিকিৎসা নিশ্চিত করতে হবে। দেশের জনগণ আজ জেগেছে, কোনো অন্যায় আর হতে দেওয়া হবে না। যে আন্দোলন দেশজুড়ে শুরু হয়েছে, সে আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।

শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সাধারণ সম্পাদক সরদার একেএম নাছির উদ্দিন কালুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, রোডমার্চের সমন্বয়ক ও বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট জামাল শরীফ হিরু, কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল প্রমুখ।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park