1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা আরও কমার কারণ জানা গেল

  • আপডেট সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৫৯ বার পঠিত

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। জ্বালানিপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং ইরান নিয়ে মানুষের মনে অসন্তোষই এর মূল কারণ।

রয়টার্স/ইপসোস-এর করা এক নতুন জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। চার দিন ধরে চালানো এ জরিপ শেষ হয়েছে গত সোমবার।

এতে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের মাত্র ৩৬ শতাংশ মানুষ ট্রাম্পের বর্তমান কর্মকাণ্ডে সন্তুষ্ট। গত সপ্তাহেও এই হার ছিল ৪০ শতাংশ।

জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে মাত্র ২৫ শতাংশ জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ট্রাম্পের ভূমিকায় সমর্থন দিয়েছেন। অথচ ২০২৪ সালের নির্বাচনে এই ইস্যুই ছিলো তার প্রচারের কেন্দ্রবিন্দুতে।

দেশের অর্থনীতি পরিচালনায় ট্রাম্পের ওপর আস্থা রাখছেন মাত্র ২৯ শতাংশ মানুষ, যা তার আগের ও বর্তমান মেয়াদের রেকর্ড অনুযায়ী সর্বনিম্ন। এমনকি তার পূর্বসূরি জো বাইডেনের আমলের যেকোনো সময়ের চেয়েও এই হার কম। অথচ অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে ভোটারদের দুশ্চিন্তাই ছিল ডেমোক্র্যাটদের পরাজয়ের অন্যতম বড় কারণ।

বিশ্লেষকেরা বলছেন, এই জরিপ ইঙ্গিত দিচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প এখন জনগণের প্রবল বিরোধিতার মুখে পড়েছেন।

‘অহেতুক যুদ্ধে’ যোগ না দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা ট্রাম্পের জন্য ইরান যুদ্ধ পরিস্থিতি বদলে দিচ্ছে।

জরিপে দেখা গেছে, মাত্র ৩৫ শতাংশ মার্কিন নাগরিক ইরানে হামলার পক্ষে মত দিয়েছেন, যা গত সপ্তাহের ৩৭ শতাংশ থেকে কমেছে। বিপরীতে হামলার বিপক্ষে মত দিয়েছেন ৬১ শতাংশ নাগরিক, যা গত সপ্তাহে ছিল ৫৯ শতাংশ।

রয়টার্স/ইপসোসের আগের জরিপগুলো চালানো হয়েছিলো যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রথম দফার হামলার পরপরই। সে সময় অনেক মার্কিন উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে পুরোপুরি অবগত ছিলেন না।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের রয়টার্স/ইপসোস জরিপে দেখা গিয়েছিল, ২৭ শতাংশ উত্তরদাতা হামলার পক্ষে এবং ৪৩ শতাংশ বিপক্ষে মত দিয়েছেন। ২৯ শতাংশ এ ব্যাপারে অনিশ্চিত ছিলেন।

জরিপ অনুযায়ী, প্রায় ৪৬ শতাংশ উত্তরদাতা মনে করেন, ইরান যুদ্ধ দীর্ঘ মেয়াদে যুক্তরাষ্ট্রকে আরও অনিরাপদ করে তুলবে। মাত্র ২৬ শতাংশ মানুষ মনে করেন, এতে দেশ নিরাপদ হবে। আর বাকিরা মনে করেন, এর উপকার হবে যৎসামান্য।

কয়েক দিন ধরে ট্রাম্প ইঙ্গিত দিচ্ছেন, যুদ্ধ শিগগিরই শেষ হয়ে আসতে পারে। তবে ইরান আলোচনার বিষয়টি অস্বীকার করেছে। এদিকে রয়টার্স গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে আরও হাজার হাজার অতিরিক্ত সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park