1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন আর না হয়: নাহিদ ইসলাম

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২১ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেছেন, স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা এখনও পূরণ হয়নি। এই কারণেই নতুন প্রজন্মকে আবারও রক্ত দিতে হয়েছে ও জীবন হারাতে হয়েছে। ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন আর না হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আমরা স্বাধীনতার পক্ষে যারা লড়েছেন, শহীদ হয়েছেন, বীরাঙ্গনা হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমাদের ৭১-এর মুক্তিকামী আকাঙ্ক্ষা ও ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনার ভিত্তিতে আমরা সাম্য ও মানবিক মর্যাদার বাংলাদেশ গড়ে তুলতে চাই।

তিনি আরও বলেন, স্বাধীনতার যে অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি, তাই আমাদের নতুন প্রজন্মের জীবন আবারও ঝুঁকির মধ্যে পড়েছে। আমরা চাই ভবিষ্যতে আর এমন সংকট না আসে।

নাহিদ ইসলাম জাতির জন্য স্বাধীনতার চেতনা বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন এবং মুক্তিযুদ্ধের ত্যাগ ও অর্জনের শিক্ষা প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park