1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

বিএনপি কারও অবদান অস্বীকার করে না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২৫ বার পঠিত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তরকে অন্য কোনো ইতিহাসের সঙ্গে মেলানো যাবে না। একাত্তর আগে, বাকি সব পরে। বিএনপি কারও অবদান অস্বীকার করে না। শুক্রবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আলোচনা সভায় বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে জানে এবং শুনে এসেছে যে স্বাধীনতার ঘোষণা ২৭ মার্চ ১৯৭১ সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সম্প্রচারিত হয়। তৎকালীন মেজর জিয়াউর রহমান, প্রভিশনাল হেড অব দ্য স্টেট হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেন। গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের অবদান সকলের সামনে স্বীকৃত। আমরা কারো বিজয় ছিনিয়ে নিতে চাই না। সবাই মিলে একাত্তরের ইতিহাসকে সম্মান জানাতে হবে।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বর্তমান প্রজন্মকে স্বাধীনতার মর্যাদা ও মুক্তিযুদ্ধের গৌরব উপলব্ধি করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস জানা এবং তা শিক্ষার মাধ্যমে ভবিষ্যত প্রজন্মের মাঝে চিরস্থায়ী করা অপরিহার্য। একাত্তরের বীরেরা জাতিকে স্বাধীনতা উপহার দিয়েছেন, এটি আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব তাদের গৌরব ধরে রাখা।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্যরা এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনায় শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

এ আলোচনা সভার মাধ্যমে আবারও একবার প্রমাণিত হলো যে, একাত্তরের মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে অনন্য ও অবিসংবাদিত, যা কোন পরিস্থিতিতেই অন্য কোনো ঘটনার সঙ্গে তুলনা করা বা মেলানো যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park