1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

হরমুজ প্রণালি নির্বিঘ্নে পার হতে ইরানের সঙ্গে চুক্তি করলো যে দেশ

  • আপডেট সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২০ বার পঠিত

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ নির্বিঘ্নে চলাচলের জন্য থাইল্যান্ডের সঙ্গে চুক্তি করেছে ইরান। থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন, তেলবাহী জাহাজগুলোকে নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দিতে ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে তারা।
শনিবার (২৮ মার্চ) ব্যাংককে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এই তথ্য জানান। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ নিরাপদ রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, থাই তেল ট্যাংকারগুলোকে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচলের অনুমতি দিতে একটি চুক্তি হয়েছে।

তিনি আরও বলেন, এই চুক্তির ফলে জ্বালানি আমদানি সংক্রান্ত যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহন করা হয়। সাম্প্রতিক উত্তেজনার কারণে এই রুটে জাহাজ চলাচল নিয়ে বিভিন্ন দেশের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park