ভারতে হিমবাহ হ্রদ ধসে সৃষ্ট আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। এই দুর্যোগে এখনও ৮২ জন নিখোঁজ রয়েছে। কর্মকর্তারা এই কথা জানিয়েছেন।
সিকিম রাজ্যের মুখ্য সচিব বিজয় ভূষণ পাঠক বুধবার (৪ অক্টোবর) রাতে সাংবাদিকদের বলেন, সেখানে এই ঘটনায় ‘এখন পর্যন্ত ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই দুর্যোগে এখনও ৮২ জন নিখোঁজ রয়েছে। এদের মধ্যে সেনা সদস্যও রয়েছেন।’
সূত্র: এএফপি
Leave a Reply