1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, ১৫ সেনা আহত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৭৭ বার পঠিত

কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটিতে রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলায় অন্তত ১৫ জন মার্কিন সামরিক সদস্য আহত হয়েছেন বলে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজ নিশ্চিত করেছে। দুইজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, আহতদের অধিকাংশের আঘাত গুরুতর নয় এবং প্রাথমিক চিকিৎসার পর তাঁরা নিজ দায়িত্বে ফিরে গেছেন।

আল-জাজিরা জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কুয়েতের এই ঘাঁটিতে হামলার ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। হামলার দায় ও নেপথ্য কারণ খতিয়ে দেখছে পেন্টাগন এবং কুয়েত সরকার। এ ঘটনার পর ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে সতর্কতা বাড়ানো হয়েছে।

এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা লেবাননের অভ্যন্তরে এবং ইসরাইলের উত্তরাঞ্চলীয় শহরগুলোতে ইসরায়েলি সেনাবাহিনী ও ট্যাংক লক্ষ্য করে বড় ধরনের অভিযান চালিয়েছে। গোষ্ঠীটির এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের আইনাতা এবং মারকাবাহ শহরে অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপর তারা রকেট ও ‘ডাইভ-বোম্বিং’ বা আত্মঘাতী ড্রোন দিয়ে সফল হামলা চালিয়েছে।

লেবানন সীমান্তের পাশাপাশি ইসরাইলের অভ্যন্তরেও হিজবুল্লাহর তৎপরতা বেড়ে গেছে। গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরাইলের কিরিয়াত শমোনাং এবং সাসা শহরের ভেতরে ও আশপাশে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর ওপর তারা নিখুঁতভাবে লক্ষ্যভেদ করেছে। এই হামলায় ইসরাইলি পক্ষের ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

উভয় ফ্রন্টে পাল্টাপাল্টি হামলার ঘটনায় পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park