1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

চাঁদা চাওয়ার প্রতিবাদে মহাখালী থেকে ঢাকা-গোপালপুর রুটের বাস চলাচল বন্ধ!

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ২৩৯ বার পঠিত
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ঢুকতে চাঁদা চাওয়ার প্রতিবাদে ঢাকা গোপালপুর রুটের গাড়ি বন্ধ রেখেছে টাঙ্গাইল বাস মালিক সমিতি।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর থেকে বন্ধ রয়েছে বাস চলাচল। সমিতির অভিযোগ- ওই রুটে চলাচলকারী অর্ধশত বাসের প্রত্যকটি থেকে ১ হাজার টাকা করে চাঁদা দাবি করছে মহাখালী টার্মিনাল বাস মালিক সমিতি।

অভিযোগ রয়েছে- মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি আবুল কালাম ও শ্রমিক ইউনিয়নের সভাপতি সাদিকুর রহমান হিরুর নেতৃত্বে চলে  এই চাঁদাবাজি। এদিকে, বাস চলাচল বন্ধ থাকায় ঢাকা টাঙ্গাইল ও গোপালপুরগামী যাত্রীরা পড়েছেন বিপাকে।

টাঙ্গাইল বাস মিনিমাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেন অভিযোগ করে বলেন, আমাদের ‘দ্রুতযান’ নামে বাস আছে ১৪০ টি। প্রতিদিন ঢাকা গোপালপুর রুটে চলাচল করে ৫২টি বাস। কিন্তু সবগুলো বাস থেকে ১ হাজার টাকা করে চাঁদা দাবি করছে টার্মিনালের লোকজন। আমরাও বলেছি কোনো চাঁদা দিবো না। প্রয়োজনে গাড়ি চালাবো না। একারণে এখন এই রুটে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম বলেন, অভিযোগ সত্য নয়। তবে হিরুর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park