1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

ইসরাইলের বিরুদ্ধে বিস্ফোরক পোস্ট দিয়ে মুছে ফেললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী!

  • আপডেট সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৮১ বার পঠিত

ইসরাইলের বিরুদ্ধে কড়া ভাষায় পোস্ট দিয়ে পরে তা মুছে ফেলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। ইসরাইলকে ‘শয়তানি শক্তি’ এবং ‘মানবতার জন্য অভিশাপ’ উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া একটি পোস্ট ডিলিট করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। লেবাননে ইসরাইলি হামলার প্রতিবাদ জানিয়ে তিনি এই মন্তব্য করেছিলেন বলে জানা গেছে।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রকাশিত ওই পোস্টটি জেরুজালেমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। প্রতিবেদনে বলা হয়, এমন মন্তব্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার ক্ষেত্রে পাকিস্তানের অবস্থান ও সক্ষমতাকেও প্রশ্নবিদ্ধ করেছে।

মুছে ফেলা পোস্টে খাজা আসিফ লিখেছিলেন, ইসলামাবাদে যখন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে, তখন ইসরাইল লেবাননে বেসামরিক নাগরিকদের হত্যা চালিয়ে যাচ্ছে। তিনি দাবি করেন, ইসরাইল গাজা, ইরান ও লেবাননে নির্বিচারে হামলা চালিয়ে গণহত্যা ঘটাচ্ছে।

পোস্টে আরও বলা হয়, যারা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে তারা যেন ‘নরকের আগুনে পোড়ে’। কড়া ভাষায় দেওয়া এই মন্তব্য দ্রুতই আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। পরবর্তীতে সমালোচনা ও প্রতিক্রিয়া বাড়লে প্রতিরক্ষামন্ত্রী পোস্টটি মুছে ফেলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park