বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, তারেক রহমানের এই কৃষি-ভাবনা আজকের নয়; বরং গত ৮-৯ বছর ধরে তিনি তার পরিকল্পনা ও স্বপ্নের কথা আমাদের সামনে তুলে ধরছেন। তার এই পরিকল্পনাগুলো যে গতিতে বাস্তবায়িত হচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই যে তিনি তার বাবা শহীদ জিয়ার পথ অনুসরণ করছেন।
তিনি আরও উল্লেখ করেন, জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশ রফতানিতে বিশ্বে মাথা তুলে দাঁড়িয়েছিল। অথচ বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে চাল আমদানি করতে হয়েছে। তবে তারেক রহমানের আধুনিক কৃষি উদ্যোগের ফলে বাংলাদেশ আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
Leave a Reply