গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলনের দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। আগামী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত টানা ১৫ দিনের এই কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি জানান, কর্মসূচির অংশ হিসেবে ১৮ এপ্রিল রাজধানী ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৫ এপ্রিল দেশের সব বিভাগীয় শহরে গণমিছিল অনুষ্ঠিত হবে। আর ২ মে প্রতিটি জেলায় ১১ দলীয় জোটের উদ্যোগে গণমিছিল কর্মসূচি পালিত হবে। এছাড়া মাঝের দিনগুলোতে বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সেমিনার ও লিফলেট বিতরণ করা হবে।
সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী গণরায় বাস্তবায়ন করা হয়নি; বরং সরকার বিপরীতমুখী অবস্থান নিয়েছে। তিনি বলেন, জ্বালানি খাতে সরকারের বক্তব্য ও বাস্তবতার মধ্যে কোনো মিল নেই। একইসঙ্গে দেশের স্বাস্থ্য পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে জানান, লক্ষাধিক রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
এছাড়া ব্যাংক খাত ধ্বংসের অভিযোগ তুলে তিনি বলেন, প্রশাসনে দলীয়করণের মাধ্যমে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান।
Leave a Reply