1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এবার ভারত ও চীনকে নরকের সাথে তুলনা করলেন ট্রাম্প!

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পঠিত

ভারত ও চীনকে ‘পৃথিবীতে নরকের মতো দেশ’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি একটি পডকাস্ট ভিডিওর ট্রান্সক্রিপ্ট নিজের ট্রুথ সোশ্যালে শেয়ার করেন ট্রাম্প। যেখানে পৃথিবীতে নরকের মতো দুটি দেশ হিসেবে ভারত ও চীনের নাম উল্লেখ করা হয়।

বৃহস্পতিবার(২৩ এপ্রিল) কট্টরপন্থী রেডিও সঞ্চালক মাইকেল স্যাভেজের একটি পডকাস্ট ভিডিওর ট্রান্সক্রিপ্ট নিজের ট্রুথ সোশ্যালে শেয়ার করেন ট্রাম্প। সেই পোস্টে যুক্তরাষ্ট্রের ‘জন্মসূত্রে নাগরিকত্ব’ আইনের কঠোর সমালোচনা করা হয়। যেখানে বলা হয়, “যুক্তরাষ্ট্রে একটি শিশু জন্ম নেওয়ার সাথে সাথেই নাগরিক হয়ে যায়, আর তারপর তারা চীন, ভারত অথবা পৃথিবীর অন্য কোনো নরকের মতো জায়গা থেকে তাদের পুরো পরিবারকে এখানে নিয়ে আসে।

এছাড়া ভারতীয় এবং চীনা অভিবাসীদের “ল্যাপটপধারী গ্যাংস্টার” হিসেবেও অভিহিত করা হয়। অভিযোগ তোলা হয়, ক্যালিফোর্নিয়ার টেক সেক্টরে ভারত ও চীনের নাগরিকদের আধিপত্যের কারণে মার্কিনিরা সুযোগ হারাচ্ছে।

ট্রাম্পের বক্তব্য প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করে যুক্তরাষ্ট্র। নয়া দিল্লির মার্কিন দূতাবাস মনে করিয়ে দেয় যে, অতীতে ট্রাম্প ভারতকে একটি “অসাধারণ দেশ” এবং মোদিকে তার “ভালো বন্ধু” হিসেবে বর্ণনা করেছিলেন। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের শেয়ার করা সেই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে। ভারত এই বক্তব্যকে “অপরিণত, অনভিপ্রেত এবং রুচিহীন” বলে আখ্যা দিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারত সরকার এই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। ভারতের রাজনৈতিক বিশ্লেষকেরা এই ঘটনাকে ভারতের জন্য বড় কূটনৈতিক অবমাননা হিসেবে দেখছেন। এক সাক্ষাৎকারে ইন্ডিয়ান ইনডিপেন্ডেন্ট রিসার্চ সেন্টারের পরিচালক ধ্রুব কাটোচ বলেন, ”আমার মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যটি অত্যন্ত অপমানজনক। এটি চরম অবমাননাকর এবং কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। প্রথমত, মার্কিন অর্থনীতিতে ভারতীয় এবং ভারতীয়-আমেরিকানদের অবদানের দিকে তাকালে দেখা যায়, সেটি কতোটা বিশাল। শুধু যুক্তরাষ্ট্রেই নয়, বরং সারা বিশ্বে ভারতীয়রা যে পরিমাণ সম্মান অর্জন করেছেন তা সত্যিই অতুলনীয়। তাই প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে এমন একটি মন্তব্য আসা একেবারেই অনাকাঙ্ক্ষিত। আমি নিশ্চিত যে ভারতের কেউই বিষয়টি মুখ বুজে সহ্য করবে না; তাকে এর উপযুক্ত জবাব দেওয়া হবে।

এদিকে ট্রাম্পের এই মন্তব্যের জবাবে ইরান ভারত ও চীনের পক্ষে অবস্থান নেয়। হায়দরাবাদে ইরানের দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানায়, ‘চীন ও ভারত সভ্যতার সূতিকাগার। প্রকৃত নরক সেই জায়গা, যেখানে এক যুদ্ধাপরাধী প্রেসিডেন্ট ইরানের সভ্যতা ধ্বংসের হুমকি দিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park