1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বাবাকে হত্যার পর টুকরো টুকরো করে ফেলে দেয়ার ঘটনায় ছেলে গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১০৭ বার পঠিত

চট্টগ্রাম নগরীর ইপিজেডে বাবাকে হত্যার পর কেটে টুকরো টুকরো করে লাগেজে ভরে ফেলে দেয়ার ঘটনায় ছেলে শফিকুর রহমান জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পিবিআই। শুক্রবার (৬ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার হাজারিবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে শনিবার সকালে নিহতের কাটা মাথা উদ্ধারে গ্রেফতারকৃত আসামি শফিকুরকে সাথে নিয়ে ফের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় তল্লাশি শুরু করেন পিবিআই চট্টগ্রাম মেট্রোর কর্মকর্তারা।

এর আগে গত ২ অক্টোবর জাহাঙ্গীরের স্ত্রী আনারকলিকে নিয়ে তল্লাশি চালানো হয়েছিল। এর আগে গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর পতেঙ্গা এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির টুকরো টুকরো শরীরের বিভিন্ন অংশ ভর্তি একটি ট্রলিব্যাগ পাওয়া যায়। কিন্তু সে ব্যাগে ছিলো না খন্ডিত মাথা।

ঘটনার পর হত্যার শিকার ব্যক্তির পরিচয় শনাক্ত ও হত্যা রহস্য উন্মোচনে মাঠে নামেন পিবিআই কর্মকর্তারা। তারা প্রথমে ফিঙ্গার প্রিন্টের সহায়তায় নিহত ব্যক্তি বাঁশখালীর উপজেলার কাথারিয়া এলাকার মো. হাসান বলে শনাক্ত করেন।

পরে হত্যা রহস্য উন্মোচন করতে গিয়ে পিবিআই কর্মকর্তারা জানতে পারেন প্রায় ৩০ বছর ধরে ভুক্তভোগী হাসানের সঙ্গে পরিবারের যোগাযোগ ছিল না। বছরখানেক আগে হঠাৎ তিনি বাড়িতে ফিরে আসেন। এরপর সম্পত্তি নিয়ে বিরোধের জেরে নগরীর একটি বাসায় স্ত্রী-সন্তানরা মিলে হাসানকে হত্যা করে টুকরো টুকরো করে ফেলে দেয়।

হত্যাকাণ্ডের ঘটনায় এরইমধ্যে ভুক্তভোগী হাসানের স্ত্রী ছেনোয়ারা বেগম ও তাদের বড় ছেলে মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করে পিবিআই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park