1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দেশব্যাপী ১১ দলীয় ঐক্য জোটের ৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৫৫ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জোট দেশব্যাপী ছয় দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দরীয় লিয়াজোঁ কমিটি বৈঠক শেষে হামিদুর রহমান আযাদ এ কথা জানান। তিনি বলেন, আগামী ১৬ মে রাজশাহীতে বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৬ মে রাজশাহীতে সমাবেশের পর ১৩ জুন চট্টগ্রামে এই কর্মসূচি পালিত হবে। এরপর ধারাবাহিকভাবে ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল এবং সর্বশেষ ২৫ জুলাই সিলেট বিভাগে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

হামিদুর রহমান আযাদ বলেন, গণভোটের রায়ের আলোকে জুলাই সনদের বাস্তবায়ন এবং সংবিধানের মৌলিক সংস্কারের দাবিতে চলমান এই আন্দোলনের পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট বিভাগীয় শহরগুলোতে ১১ দলের জোটের অংশগ্রহণে এসব সমাবেশ অনুষ্ঠিত হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park