সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা দেশ ও গণতন্ত্রের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৪ মে) দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে নবনিযুক্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এদিকে সংরক্ষিত নারী আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্যরাও জানিয়েছেন, তারা সংসদে গিয়ে কার্যকর ভূমিকা রাখবেন। বিশেষ করে নারী, শিশু এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
এর আগে রোববার রাতে জাতীয় সংসদের শপথকক্ষে স্পিকার হাফিজ উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ জন সদস্যকে শপথ পাঠ করান।
Leave a Reply