1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পশ্চিমবঙ্গে ১৯২টি আসনে বিজেপি আর ৯৬ আসনে এগিয়ে তৃণমূল

  • আপডেট সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৩১ বার পঠিত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে জয়ের পথে শুভেন্দু অধিকারীর ভারতীয় জনতা পার্টি-বিজেপি। ২৯৩ আসনে ভোট গণনায় ১৯২টি আসনে বিজেপি আর ৯৬টি আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে। বিজেপির নির্বাচনী কারসাজি নস্যাৎ করতে গণনা আর ফলাফল চূড়ান্ত শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র না ছাড়তে বলেছেন মমতা। গণনা চলছে আসাম, তামিলনাড়ৃ, কেরালা আর পদুচেরির বিধানসভা নির্বাচনের।

পশ্চিমবঙ্গে স্থানীয় সময় সোমবার (৪ মে) সকাল আটটা থেকে শুরু হয় কলকাতাসহ ২৩ জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রের ভোট গণনা। পশ্চিমবঙ্গে সরকার গঠনের জন্য জয় লাগবে ন্যূনতম ১৪৭ আসনে। দলীয়ভাবে পিছিয়ে পড়া তৃণমূল নিজ আসন ভবানীপুরে এগিয়ে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা। এমন পরিস্থিতিতে দলীয় এজেন্ট আর নেতাকর্মীদের প্রাথমিক ফলাফলে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন তিনি। বলেছেন, শুরুতে তৃণমূলের ভোট কম দেখিয়ে ফালাফলে প্রভাব বিস্তারের কারসাজি চলছে।

গত ২৩ এপ্রিল প্রথম দফায় পশ্চিমবঙ্গের ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়। দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ভোট নেয়া হয় কলকাতাসহ সাতটি জেলার ১৪২টি আসনে। একটি আসনের ভোট বাতিল হওয়ায় ২৯৩ আসনের ভোট গণনা হচ্ছে।

এদিকে, রাজনীতির মাঠে প্রথম পরীক্ষায় চমক দেখিয়েছেন জনপ্রিয় নায়ক থালাপতি বিজয়। তামিলনাড়ুতে ১০৬টি আসনে এগিয়ে তার দল টিভিকে। আসামে ১২৬ আসনের মধ্যে ৯৭ আসনে জয়ের পথে বিজেপি, পদুচেরিতে ৩০ আসনের মধ্যে ১৫৮ আসন নিয়ে জয়ের পথে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এন. রঙ্গাস্বামীর এনআরসি জোট আর কেরালাতে ১৪০টির মধ্যে ৮৬টি আসন নিয়ে জয়ের পথে ইউডিএফ জোট।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park