1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আমি হারিনি, পদত্যাগপত্র জমা দেবো না: মমতা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৮৭ বার পঠিত

টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর বিজেপির কাছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হেরে যাওয়া তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন। মমতার দাবি, তিনি নির্বাচনে হারেননি এবং বিজেপি যে ম্যান্ডেট পেয়েছে তা লুট করা।
বুধবার (৫ মে) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মমতা বলেন, আমি হারিনি, তাই রাজভবনে যাবো না। আমি পদত্যাগপত্রও জমা দেবো না।

মমতা ইতোমধ্যেই অভিযোগ করেছেন যে এই নির্বাচনে ১০০টি আসন ‘চুরি’ হয়েছে। বুধবার তিনি সরকার ও নির্বাচন কমিশনকে এই ঘটনায় জড়িত থাকার জন্যও অভিযুক্ত করেছেন।

তৃণমূল নেত্রী বলেন, গণতন্ত্র এভাবে কাজ করে না, যখন বিচার বিভাগ থাকে না। যখন নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট এবং সরকার একদলীয় শাসন চায়, তখন বিশ্বের কাছে একটি ভুল বার্তা যায়।

নির্বাচন কমিশনের ওপর দায় দিয়ে তিনি সংস্থাটির বিরুদ্ধে ‘নোংরা খেলা’ খেলার অভিযোগ করেছেন। বলেছেন, আসল প্রতিদ্বন্দ্বী নির্বাচন কমিশন, বিজেপি নয়।

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নির্বাচনে সরাসরি হস্তক্ষেপের অভিযোগ তুলে তিনি বলেন, ‘এভাবেই তারা মহারাষ্ট্র, হরিয়ানা, বিহার এবং এখন পশ্চিমবঙ্গ থেকে নির্বাচন চুরি করেছে।’

৭১ বছর বয়সী মমতা আরও অভিযোগ করেন, একটি ভোটকেন্দ্রে তিনি আক্রমণের শিকার হয়েছেন। বলেন, আমার পেটে ও পিঠে লাথি মারা হয়েছে। সিসিটিভি বন্ধ ছিলো। আমাকে গণনা কেন্দ্র থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। একজন নারী হিসেবে আমার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে।

আগামীতে নিজ দলের কৌশল প্রকাশ করতে রাজি হননি মমতা। তবে বলেছেন, ইন্ডিয়া ব্লকের নেতারা তার সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাদের সমর্থন তার সঙ্গে রয়েছে।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park