1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নতুন মুখ্যমন্ত্রী ঠিক করতে কলকাতা পৌঁছেছেন অমিত শাহ 

  • আপডেট সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৭৪ বার পঠিত

ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী ঠিক করতে রাজ্যটির রাজধানী কলকাতায় পৌঁছেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

জানা যায়, শুক্রবার (৮ মে) বেলা ১১টার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বহনকারী বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তিনি সোজা চলে যান দক্ষিণেশ্বরে। মন্দিরে পূজা দিয়ে তিনি সেখান থেকে যাবেন নিউ টাউনের হোটেলে। দুপুরে বিশ্ব বাংলা কনভেশন সেন্টারে বিজেপির জয়ী প্রার্থী তথা হবু বিধায়কদের নিয়ে বৈঠক করবেন তিনি। আর সেখানেই নতুন মুখ্যমন্ত্রীর নাম স্থির হয়ে যাবে বলে বেশ কয়েকটি সূত্রে জানা গেছে।

এদিকে বিজেপির হবু বিধায়কদের সঙ্গে বৈঠকের আগে নিউ টাউনের ওই হোটেলে একটি মধ্যাহ্নভোজে অংশ নেবেন অমিত শাহ। ওই হোটেলেই রাত্রিবাস করবেন তিনি। শনিবার (৯ মে) সেখান থেকে সোজা চলে যাবেন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেখানেই শপথে নেবেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী।

মূলত পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার কাজে পর্যবেক্ষক করা হয়েছে অমিত শাহকে। আর সেই কাজে তার সহকারী হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, শুক্রবার (৮ মে) দুপুরে বিজেপির জয়ী ২০৭ জন প্রার্থীর সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। সেখানে হাজির থাকবেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল এবং রাজ্য বিজেপির সাধারণ সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তী। রীতি মেনে জয়ী প্রার্থীদের মতামত নেয়ার পরে স্থির হবে কে হবেন বিজেপির পরিষদীয় দলনেতা। আর তিনিই হবেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী।

তবে বিজেপির একটি সূত্রের দাবি, পশ্চিমবঙ্গের মতো গুরুত্বপূর্ণ রাজ্যে কাকে মুখ্যমন্ত্রী এবং কাদের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর মন্ত্রী করা হবে, তার খসড়া তৈরি হয়েই আছে।

এক বিজে‍পি নেতার কথায়, ‘বাংলার মতো রাজ্যে বিজেপি মন্ত্রিসভা গঠন করতে চলেছে, সেখানে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (আরএসএস)–এর কোনও মতামত থাকবে না, এটা অসম্ভব। আরএসএস বিজেপির উপর কিছু চাপিয়ে দেয় না। পরামর্শ দেয়। সাধারণত সেটা উপেক্ষা করেন না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এখন দেখার বিষয় হলো বাংলার ক্ষেত্রে সঙ্ঘ কাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে দেখতে চাইছে।’

এদিকে শুক্রবার মন্ত্রিসভা চূড়ান্ত হয়ে যাওয়ার পর শনিবারই ব্রিগেডে শপথ নেবেন সভার সদস্যরা। সেই মেগা রাজনৈতিক ইভেন্টে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং দেশের সব বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। একইসঙ্গে সেখানেই শপথ নেবেন সদ্য বিজেপির দখলে আসা পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী।

আর সব কিছু ঠিক থাকলে শুক্রবার নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সে‍ন্টারে যাওয়ার আগে নিউ টাউনের হোটেলে শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করবেন অমিত শাহ। সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে সেই বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park