1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

রাজধানীর বাজারে ১০০ টাকার নিচে নেই কোনও সবজি

  • আপডেট সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৩৯ বার পঠিত

ঢেঁড়শ ছাড়া বাজারে প্রায় সব সবজির দামই ৮০ থেকে ১০০ টাকার উপরে। প্রতিটি সবজির দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত। সবজির দামে অসন্তোষের পাশাপাশি ডিমের দামও বাড়তি, বলছেন ক্রেতারা। তবে দাম কমেছে চালের। বাড়েনি ডাল, তেল, চিনি ও আটার দামও।

রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে হঠাৎই বেড়েছে সবজির দাম। এক সপ্তাহের ব্যবধানে সবজি প্রতি বেড়েছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত।

রাজধানীর কাওরান বাজারে আকার ভেদে প্রতি পিছ লাউ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। কাঁচামরিচ কেজিতে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকার মধ্যে। আকার ভেদে করলা ৯০ থেকে ১৩০ টাকা পর্যন্ত দর হাঁকছেন বিক্রেতারা। দেশি পটলও বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। ঢেঁড়শ ছাড়া সব সজির দামই ৮০ থেকে ১০০ টাকার ওপরে। সবজির বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতায় বিপাকে সাধারণ মানুষ।

এদিকে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকায়। ডিমের দামও বেশি বলছেন ভোক্তারা। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৩০ থেকে ৮০০ টাকায়। মাছের বাজারেও আকার ভেদে রুই মাছ কেজিতে ৪৫০ থেকে ৫০০ টাকা আর শোল মাছ ৭৫০ থেকে ৮০০ টাকায় কিনতে হচ্ছে।

তবে, স্বস্তি চালের বাজারে। মাসের ব্যাবধানে কেজিতে আট টাকা কমে আটাশ জাতের মোটা চাল বিক্রি হচ্ছে ৪৮ টাকায়। পর্যাপ্ত সরবরাহ থাকায় চালের দাম কমতির দিকে, বলছেন বিক্রেতারা।

এদিকে ডাল, তেল, চিনি ও আটার দামও স্থিতিশীল রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park