1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ইনস্টাগ্রাম থেকে কয়েক লাখ অ্যাকাউন্ট উধাও, যা জানা গেল

  • আপডেট সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৪৪ বার পঠিত

ইনস্টাগ্রামে হঠাৎ করেই কমে গেল ফলোয়ার। কোটি কোটি ভুয়া ও নিষ্ক্রিয় অ্যাকাউন্ট বন্ধে ২০২৬ সালের সবচেয়ে বড় ক্লিনআপ অভিযান চালিয়েছে মেটা মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমটি। আর এই অভিযানেই বড় ধাক্কা খেলেন বিশ্বের জনপ্রিয় তারকা, ইনফ্লুয়েন্সার ও ব্র্যান্ডগুলো।

সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন মার্কিন উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার কাইলি জেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রামের এই ‘গ্রেট পার্জ’-এর পর তার ফলোয়ার সংখ্যা এক লাফে কমে গেছে প্রায় ১ কোটি ৪০ লাখ। শুধু কাইলিই নন, আরও অনেক সেলিব্রিটি ও কনটেন্ট ক্রিয়েটরের ফলোয়ার সংখ্যায় রাতারাতি বড় ধরনের পতন দেখা গেছে। বিষয়টি সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে শুরু হয় তুমুল আলোচনা।

মেটা জানিয়েছে, প্ল্যাটফর্মকে আরও বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ রাখতেই নিয়মিতভাবে এমন অভিযান চালানো হয়। মূলত যেসব বট অ্যাকাউন্ট বা দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা প্রোফাইল ভুয়া লাইক, কমেন্ট ও ফলোয়ার বাড়াতে ব্যবহার হয়, সেগুলোই সরিয়ে ফেলা হয়েছে। এক বিবৃতিতে মেটার এক মুখপাত্র বলেন, নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সরানোর নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে কিছু ব্যবহারকারীর ফলোয়ার সংখ্যায় পরিবর্তন দেখা যেতে পারে। তবে সক্রিয় ও প্রকৃত ফলোয়াররা এতে প্রভাবিত হননি।

এদিকে, সামাজিকমাধ্যম ব্যবহারকারীদের অনেকে দাবি করছেন, মেটার সিদ্ধান্তের কারণে ইনস্টাগ্রামের নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্টও রেহাই পায়নি। এক্সে (সাবেক টুইটার) এক ব্যবহারকারী লিখেছেন, ইনস্টাগ্রামের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকেও নাকি প্রায় ৯০ লাখ ফলোয়ার উধাও। কেউই নিরাপদ ছিল না।

সূত্র: ফ্রি প্রেস জার্নাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park