1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আইনজীবী আলিফ হত্যা: চিন্ময় দাসের জামিন আবেদন হাইকোর্টে নাকচ

  • আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৫৬ বার পঠিত

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় বহিস্কৃত ইসকন নেতা ও সম্মিলিত সনাতন জাগরনী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এর জামিন আবেদন নাকচ করে দিয়েছেন হাইকোর্ট।

এছাড়াও পৃথক আরও চারটি মামলায় তার করা জামিন আবেদন আগামীকাল আদেশের জন্য রেখেছেন উচ্চ আদালত।

রবিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহের এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেন।

আইনজীবী আলিফ হত্যা মামলার আইনজীবী ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এর আইনজীবী অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইয়েদা শাজিয়া শারমিন, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল মো. হুমায়ুন কবির, আল-আমিন, কোরশেদ আলম সেলিম, মোহাম্মদ নাজমুল হাসান এবং মো. মোখলেছুর রহমান।

অন্যদিকে, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যসহ আরও কয়েকজন আইনজীবী।

চিন্ময় কৃষ্ণের জামিন না মঞ্জুর হওয়াকে কেন্দ্র করে ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা ও আদালতে ভাংচুর চালায় চিন্ময়ের অনুসারীরা। এসময় চিন্ময়ের অনুসারীরা আদালতে অদূরে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি এর সদস্য আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে।

আজ একই দিনের ঘটনায় পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরসহ পৃথক আরো চার মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছিল। এই চারটি মামলায় জামিন আবেদন আগামীকাল আদেশের জন্য রেখেছেন উচ্চ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park