চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পৃথক হত্যা ও ধর্ষণ মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে মহানগরীর পোর্ট লিঙ্ক রোডস্থ এলাকায় অভিযান চালিয়ে পাহাড়তলী থানার আদনাদুল আলম শাওন হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. রাহাত হোসেন রিফাত’কে গ্রেফতার করে র্যাব-৭।
এছাড়া বরিশাল জেলার মুলাদী থানার এক নাবালিকা কিশোরীকে ধর্ষণ ও গর্ভবতী করার ঘটনায় ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. জিসান’কে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকা থেকে শনিবার রাতে গ্রেফতার করেছে র্যাব-৭ ও র্যাব -২ এর একটি যেৌথ আভিযানিক দল।
এদিকে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ রাব্বি’কে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৭ ও র্যাব-১ এর যেৌথ আভিযানিক দল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply