1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা

  • আপডেট সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১১১ বার পঠিত

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা সোমবার (১১ মে) সকালে ব্যাংককের ক্লংপ্রেম সেন্ট্রাল কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়েছেন। কারাগার থেকে বের হওয়ার পর পরিবারের সদস্য ও সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন তিনি।

স্থানীয় সময় সকাল ৭টা ৪৪ মিনিটে সাদা শার্ট ও নীল প্যান্ট পরিহিত থাকসিনকে কারাগারের প্রধান ফটক দিয়ে বের হতে দেখা যায়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্য, ফিউ থাই পার্টির নেতাকর্মী এবং ‘রেড শার্ট’ সমর্থকেরা। তিনি সমর্থকদের উদ্দেশে হাত জোড় করে শুভেচ্ছা জানান এবং জাতীয় সংগীত বাজানোর সময় থাই জাতীয় পতাকাকে সম্মান জানান।

পরে একটি মার্সিডিজ-মেবাখ গাড়িতে করে তিনি কারাগার ত্যাগ করেন। গাড়ির জানালা খোলা রেখে সমর্থকদের উদ্দেশে বারবার অভিবাদন জানান থাকসিন।

থাইল্যান্ডের সংশোধন বিভাগ জানিয়েছে, সাধারণ প্যারোলের আওতায় মুক্তি পাওয়া ৮৫৯ বন্দির মধ্যে ছিলেন থাকসিন। প্যারোলের শর্ত অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত তাকে ইলেকট্রনিক মনিটরিং (ইএম) ব্রেসলেট পরতে হবে। এছাড়া তিন দিনের মধ্যে তাকে ব্যাংকক প্রবেশন অফিসে রিপোর্ট করতে হবে এবং প্যারোল চলাকালে প্রতি মাসে কর্তৃপক্ষের কাছে হাজিরা দিতে হবে।

৭৬ বছর বয়সী থাকসিন গত বছরের ৯ সেপ্টেম্বর থেকে কারাভোগ করছিলেন। ক্ষমতার অপব্যবহার ও স্বার্থের সংঘাতের মামলায় তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

থাইল্যান্ডের সুপ্রিম কোর্ট জানিয়েছে, ২০২৩ সালে দেশে ফেরার পর কারাগারের পরিবর্তে পুলিশ জেনারেল হাসপাতালে দীর্ঘদিন অবস্থানকে বৈধ কারাভোগ হিসেবে গণ্য করা যাবে না। আদালতের আদেশ অনুযায়ী দুই-তৃতীয়াংশ সাজা ভোগ সম্পন্ন হওয়ায় তিনি প্যারোলের যোগ্যতা অর্জন করেন।

দীর্ঘ ১৫ বছর স্বেচ্ছানির্বাসনে থাকার পর ২০২৩ সালের আগস্টে দেশে ফেরেন থাকসিন সিনাওয়াত্রা। এরপর থেকেই থাইল্যান্ডের রাজনীতিতে তার ভবিষ্যৎ ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park