1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

পেঁয়াজ আমদানি ৪৫ টাকায়, বিক্রি ৮০ টাকায়

  • আপডেট সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৭৪ বার পঠিত

পেঁয়াজের দাম কিছুতেই কমছে না। প্রতিদিন ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হলেও পেঁয়াজের দামের ঝাঁজ এখনো ঊর্ধ্বমুখী। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা টাকা কেজি দরে, আর আমদানি করা পেঁয়াজ ৮০ টাকায়। যদিও পেঁয়াজ আমদানিতে খরচ পড়ছে কেজি প্রতি ৪০ থেকে ৪৫ টাকা। কৃত্রিম সংকট তৈরি করে অসাধু ব্যবসায়ীরা হাতিয়ে নিচ্ছে মোটা অংকের মুনাফা।

খুচরা ব্যবসায়ীদের দাবি, তাদের অতিরিক্ত দামে পেঁয়াজ কিনতে হচ্ছে। এ কারণে বাধ্য হয়ে তারা বেশি দামে পেঁয়াজ বিক্রি করছেন। আমদানিকারকরা বলছেন, ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যার কারণে বাজার চড়া। এখন তারা অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানির চেষ্টা করছেন। এসব দেশের মধ্যে রয়েছে পাকিস্তান, মিশর, তুরস্ক, মিয়ানমার ও চীন। এরই মধ্যে বাজারে প্রবেশ করেছে পাকিস্তানি ও চীনা পেঁয়াজ।

তারা বলছেন, বাজারে পাকিস্তানি ও চীনা পেঁয়াজ সরবরাহ বাড়লে শিগগিরই কমে আসবে সব ধরনের পেঁয়াজের দাম।

এদিকে কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে তারা সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। ইতিমধ্যে ভারত ছাড়াও চীন, তুরস্কসহ ৯ দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এর মধ্যে সবচেয়ে বেশি ১১ হাজার ৮২০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে পাকিস্তান থেকে। এরপর মিশর থেকে ৩ হাজার ৯১০ টন, চীন থেকে ২ হাজার ৪০০ টন, তুরস্ক থেকে ২ হাজার ১১০ টন, কাতার থেকে ১ হাজার ১০০ টন, মিয়ানমার ২০০ টন, থাইল্যান্ড ৩৩ টন, নেদারল্যান্ডস চার টন ও ইউএই থেকে তিন টনের অনুমতি দেওয়া হয়েছে। এসব পেঁয়াজ খুব শিগিগরই দেশে আসবে।

মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত মোট ১৩ লাখ ৭৩ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজার টন। অনুমতি দেওয়া সব পেঁয়াজ দেশে এলে পেঁয়াজের দাম কমে আসবে।

বর্তমানে রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৯০ থেকে ৯৫ টাকা ও আমদানিকৃত পেঁয়াজ ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল যথাক্রমে ৬৫ থেকে ৮০ টাকা ও ৫৫ থেকে ৬০ টাকা। গত বছর এই সময় প্রতি কেজি দেশি পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা ও আমদানিকৃত পেঁয়াজ ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park